মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে “Walletmix” নাম অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে Walletmix Limited-এর বক্তব্য

২০২৩ সাল থেকে পেমেন্ট গেটওয়ে বা পিএসও সেবা পরিচালনা করছে না বলে জানিয়েছে Walletmix Limited। প্রকাশিত তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়টি পুনঃযাচাই ও হালনাগাদের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প

প্রেস বিজ্ঞপ্তি

Walletmix Limited

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ পরিমার্জন: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Walletmix Limited-এর প্রেস বিজ্ঞপ্তি: ২০২৩ সাল থেকে পেমেন্ট গেটওয়ে ও পিএসও সেবা পরিচালনা করছে না বলে প্রতিষ্ঠানের বক্তব্য।প্রতীকী ছবি
প্রেস বিজ্ঞপ্তির গ্রাফিক: Walletmix Limited।ছবি: Walletmix Limited
WhatsApp

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে “Walletmix” নাম অন্তর্ভুক্ত হওয়া প্রসঙ্গে Walletmix Limited-এর বক্তব্য

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের তালিকায় “Walletmix” নামটি উল্লেখ করা হয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এ বিষয়ে Walletmix Limited সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিম্নোক্ত বিষয়গুলো স্পষ্ট করতে চায়।

**Walletmix Limited ২০২৩ সাল থেকে Payment Gateway, Payment System Operator (PSO) কিংবা এ ধরনের কোনো পেমেন্ট সেবা পরিচালনা করছে না।** বর্তমানে Walletmix Limited কোনো Payment Gateway বা PSO হিসেবে ব্যবসা পরিচালনা করে না এবং জনসাধারণ বা কোনো প্রতিষ্ঠানের জন্য এ ধরনের পেমেন্ট সেবাও প্রদান করছে না।

অতএব, বর্তমান সময়ে পরিচালিত কোনো লাইসেন্সবিহীন পেমেন্ট কার্যক্রমের সঙ্গে Walletmix Limited-কে সম্পৃক্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই বলে আমরা মনে করি।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকায় “Walletmix” নামটি অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি যথাযথভাবে পুনঃযাচাই ও হালনাগাদের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন হলে Walletmix Limited-এর বর্তমান ব্যবসায়িক কার্যক্রম, সংশ্লিষ্ট নথিপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

আমরা একই সঙ্গে স্পষ্ট করতে চাই যে, বাংলাদেশের আর্থিক খাতের নিরাপত্তা, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার আইন, বিধিবিধান ও নির্দেশনার প্রতি Walletmix Limited সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

লাইসেন্সবিহীন আর্থিক ও পেমেন্ট কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক ও সুরক্ষিত রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে আমরা গুরুত্বের সঙ্গে দেখি এবং এ ধরনের কার্যক্রম প্রতিরোধে যথাযথ নিয়ন্ত্রক পদক্ষেপকে সমর্থন করি।

তবে Walletmix Limited-এর বর্তমান কার্যক্রম সম্পর্কে যেন গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম এবং সাধারণ জনগণের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, সে কারণে বিষয়টির দ্রুত যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের প্রত্যাশা করছি।

Walletmix Limited বর্তমানে Payment Gateway বা PSO ব্যবসায় নিয়োজিত নয়—এটি পুনরায় স্পষ্টভাবে জানানো হচ্ছে।

গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ

Walletmix Limited সম্পর্কে কোনো সংবাদ বা তথ্য প্রকাশের ক্ষেত্রে কোম্পানিটির বর্তমান ব্যবসায়িক কার্যক্রম এবং উপরোক্ত ব্যাখ্যাটি বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম ও সকল অংশীজনকে অনুরোধ করা হচ্ছে।

প্রকাশক: Walletmix Limited, Dhaka, Bangladesh

তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ইমেইল: info@walletmix.com (mailto:info@walletmix.com)

এই সংবাদটি নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?

একটি বা একাধিক প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন

সম্পর্কিত সংবাদ

আরও সংবাদ

চলতি হিসাবে ইতিবাচক উদ্বৃত্ত: প্রবাসী আয় ও তৈরি পোশাকের ধারাবাহিক রফতানিতে স্বস্তি

আমদানি ব্যয় সমন্বয় ও বৈধ চ্যানেলে মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্সের ফলে বৈদেশিক বাণিজ্যের চলতি হিসাবের ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ফিরেছে বাংলাদেশ।

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬আইপত্রিকা প্রধান সম্পাদক

বাজারে কিছুটা স্বস্তি: টানা তিন মাস কমল মূল্যস্ফীতি, খাদ্য পণ্যের দাম নিয়ে বিবিএসের সর্বশেষ তথ্য

ভোক্তাদের জন্য সুসংবাদ। খাদ্য মূল্যস্ফীতি নেমেছে ৭ শতাংশের কাছাকাছি। চাল, ডাল ও তেল-সবজির দামের তুলনামূলক চিত্র।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬আইপত্রিকা প্রধান সম্পাদক

মুডিজের রেটিংয়ে সুখবর: বাংলাদেশের অর্থনীতির আউটলুক নেগেটিভ থেকে উন্নীত হয়ে ‘স্টেবল’

বৈশ্বিক ঋণমান সংস্থা মুডিজের নতুন মূল্যায়ন অর্থনীতিতে কেন গুরুত্বপূর্ণ? জেনে নিন ৫টি সহজ পয়েন্টে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬আইপত্রিকা প্রধান সম্পাদক

রিজার্ভে স্বস্তি ও স্মার্ট পেমেন্ট: ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রা, বাংলা কিউআরে যুক্ত হচ্ছে সব ব্যাংক

রেমিট্যান্সের উচ্চ প্রবাহে মজবুত হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার স্থিতি; পাশাপাশি কেনাকাটায় ঝামেলামুক্ত পেমেন্ট নিশ্চিত করতে বাংলা কিউআর নিয়ে এল বড় পরিবর্তন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬আইপত্রিকা প্রধান সম্পাদক

৩৫ হাজার কোটি টাকার আটকে থাকা রাজস্ব আদায়ে সুপ্রিম কোর্টে ৬ হাজার মামলার শুনানি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জাতীয় রাজস্ব বোর্ড ও আপিল বিভাগের যৌথ কার্যক্রমে দীর্ঘদিনের বিচারাধীন কর ও শুল্ক বিরোধ মেটানোর জোর তৎপরতা।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬আইপত্রিকা প্রধান সম্পাদক

ব্যাংক পর্ষদে স্বচ্ছতা ফেরাতে মনোনীত পরিচালক নিয়োগ ও শেয়ারধারণে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা

বেনামি প্রভাব ও পর্ষদ দখল ঠেকাতে করপোরেট শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন প্রবিধি

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬আইপত্রিকা প্রধান সম্পাদক