দেশের শিল্প খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং বন্ধ হয়ে যাওয়া উৎপাদনশীল কারখানা সচল করার লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমের নীতিমালায় সংশোধন এনেছে বাংলাদেশ ব্যাংক।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, কাঁচামালের সংকট বা অনিচ্ছাকৃত আর্থিক ধাক্কায় বন্ধ হওয়া কৃষি প্রক্রিয়াজাতকরণ, চামড়া ও হালকা প্রকৌশল খাতের প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে ঋণ সুবিধা পাবে। এর ফলে উদ্যোক্তারা পুনরায় কারখানা চালু করতে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারবেন।
বাণিজ্যিক ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অথচ কার্যকর ব্যবসায়িক সম্ভাবনা থাকা কারখানাগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

