কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ক্যাডারভুক্ত ২৯ জন প্রথম শ্রেণির কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অতিরিক্ত উপপরিচালক ও সমমানের পদে পদায়ন করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা জেলা ও উপজেলা পর্যায়ের পদগুলো পূরণ হওয়ায় মাঠপর্যায়ে কৃষি প্রণোদনা বাস্তবায়ন ও তদারকি কাজে গতি সঞ্চার হবে।
কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিতে দক্ষ ও কর্মঠ কর্মকর্তাদের মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার।
